• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানে বিটিআরসিতে মনিটরিং সেল

বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানে বিটিআরসিতে মনিটরিং সেল

দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দূর্গত এলাকাসমূহে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদারের সরাসরি তত্ত্বাবধানে বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের একজন পরিচালকের নের্তৃত্বে সংশ্লিষ্ট বিভাগ ও শাখাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে উক্ত সেল বন্যাদুর্গত এলাকার মোবাইল নেটওয়ার্ক, অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ব্যবস্থা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ব্যান্ডউইথ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

০৫:০১ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার